ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম: গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ে আহত ১০

Sanaul Islam Sajim Munshi
  • প্রকাশের সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 67

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাউদের খালপাড় ব্রিজ এলাকায় গ্রিন লাইন পরিবহন এবং বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটি ভেঙে স্থানীয় দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে।
​এ ঘটনায় বসতঘর দুটি ক্ষতিগ্রস্ত হলেও ঘরের ভেতরে থাকা সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
সানাউল ইসলাম সাজিম মুন্সি

সানাউল ইসলাম সাজিম মুন্সি

স্টাফ রিপোর্টার, বরিশাল

শিরোনাম: গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ে আহত ১০

প্রকাশের সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬