০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১১:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৫ Time View

​খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে হবে। এছাড়া সহজ শর্তে ঋণ নিশ্চিত করা এবং সরকারি কৃষি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দেওয়া জরুরি। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। মাঠের কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
শুক্রবার (৩ জুলাই) বিকালে রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপসা আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
এমপি হেলাল আরও বলেন, বিএনপি এমন একটি সংগঠন যা জনগণের জবাবদিহিতায় বিশ্বাসী। জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। রাস্তা-ঘাট, সেচব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন কাজ নির্ধারিত সিডিউল অনুযায়ী সম্পন্ন করতে হবে। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ হলে তা বন্ধ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। টেকসই কৃষির জন্য পরিবেশ রক্ষা অপরিহার্য। তাই প্রতিটি শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
​রূপসা ইউসিসিএ লিমিটেডের সভাপতি হাসিবুর রহমান বাবুল লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ। ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু।

Tag :

Please Share This Post in Your Social Media

সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

Update Time : ১১:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬