০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গা থানা ক্রিকেট দলের নতুন কমিটির অভিষেক ও কেক কেটে শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১১:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

​নিজস্ব প্রতিবেদক:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সলঙ্গা থানা ক্রিকেট দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সলঙ্গার হক কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​নবগঠিত কমিটির সভাপতি এস. এম. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী খেলোয়াড় কে. এম. মারুফ হাসান খোকন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নবনিযুক্ত অধিনায়ক নাজমুল হোসেন, মারুফ হাসান, সাকিব হোসেন, সুমনসহ ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
​আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
​প্রধান অতিথি ও কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সলঙ্গা থানা ক্রিকেট দলকে আরও সুসংগঠিত এবং বৃহত্তর পরিসরে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যম সৃষ্টি এবং তৃণমূলের প্রতিভাবান ক্রিকেটারদের যথাযথ সুযোগ ও প্ল্যাটফর্ম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

সলঙ্গা থানা ক্রিকেট দলের নতুন কমিটির অভিষেক ও কেক কেটে শুভ উদ্বোধন

Update Time : ১১:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬