সাংবাদিক আশরাফ আলীর সুস্থতা কামনায় রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেস ক্লাব
- Update Time : ০৮:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৫৮ Time View

দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এবং রায়গঞ্জ প্রেস ক্লাবের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো: আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নানা শারীরিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে এই প্রবীণ সাংবাদিককে। তিনি নিজের সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
এদিকে সাংবাদিক মো: আশরাফ আলীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছে রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেস ক্লাব। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পেশায় ফিরে আসতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে খাস দোয়া প্রার্থনা করা হয়।




















