ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

K. MRIMAN ISLAM
  • প্রকাশের সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 27

সিরাজগঞ্জে সিএনজি চালক আসাদুল হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহজাহান আলীর ছেলে আনছার আলী, আয়েজ উদ্দিনের ছেলে মনির হোসেন এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল বাছেদ। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ।

মামলার বিবরণে জানা যায়, নিহত আসাদুল পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তাঁর বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো সকালে সিএনজি নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাতে সিএনজি মালিকের কাছে গাড়ি জমা না দেওয়ায় মালিক আব্দুর রহমান ও পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন ১৭ ফেব্রুয়ারি লোকমুখে খবর পেয়ে সিএনজি মালিক জানতে পারেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে সিএনজি মালিক ও আসাদুলের পরিবারের সদস্যরা মরদেহটি আসাদুলের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় শিয়ালকোল ইউনিয়নের চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশের তদন্ত শেষে এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামিরা পরিকল্পিতভাবে গাড়িটি ভাড়া নেন। পরে চালক আসাদুলকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান তাঁরা।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
কে এম রিমান ইসলাম

কে এম রিমান ইসলাম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬