০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ২৪ Time View

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপিত হয়।
​কর্মসূচির শুরুতে সকালে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ রাকিবুল হোসেনের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদ রাকিবুলের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
​কবর জিয়ারত শেষে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিশ বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং বাংলাদেশ বিএনপির হরিণাকুন্ডু উপজেলা শাখার সাধারন সম্পাদক তাইজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমির বাবুল হোসাইন।
​সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, শহীদ রাকিবুলের পিতা-মাতা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতি চারণ করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

Update Time : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬