০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তার চেক হস্তান্তর

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২০ Time View

যশোরের অভয়নগরে দুর্ঘটনায় নিহত ও আহতদের চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সহযোগিতায় চারটি পরিবারের স্বজনদের মাঝে মোট ৫৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। এ সময় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অঞ্জন কুণ্ডু উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত উপজেলার সিরাজকাটী গ্রামের রাজমিস্ত্রি মৃত জুয়েল হোসেনের পরিবারকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত গুয়াখোলা গ্রামের মোস্তফা কামাল, একতারপুর গ্রামের মনোয়ারা বেগম এবং বারান্দি গ্রামের মোছাঃ পারভীনের চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

অভয়নগরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তার চেক হস্তান্তর

Update Time : ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬