ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা—তোমার জন্য আমি —শাহ্ আলম

MD FAYSAL
  • প্রকাশের সময় : ১২:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 53

তোমার জন্য আমি
শাহ্ আলম

তুমি বিশ্বাস করো,
তোমাকে ছাড়া একদিনও
বাঁচতে ইচ্ছে করে না—
কেন, জানি না।

তোমার এত কাছে থেকেও
কেন যেন মনে হয়,
তুমি অনেক দূরে,
কোথাও লুকিয়ে আছো।

জানো, গতকাল বেলা শেষে
সময়ের অপেক্ষা থমকে দাঁড়িয়েছিল,
বিশ্বাসের সুগন্ধ ছড়িয়ে ছিল
আমার চারপাশে।
মনে হয়েছিল, তুমি আসবে—
সেজেগুজে, কপালে লাল টুকটুকে টিপ,
শরীরে লাল শাড়ি,
হাতে রেশমি কাচের চুড়ি,
বাহারি রঙের সাজে—
যেন সবার চেয়ে আলাদা,
শুধুই আমার জন্য।

আমি একটু একটু করে
তোমাকে খুঁজে পাই—
দর্পণে প্রতিফলিত তোমার অবয়বে,
বুকের পাঁজরে জমে থাকা
অদৃশ্য উত্তাপের ভেতরে।
তোমার ঠোঁটের কোণে,
চিবুকের ভাঁজে ভাঁজে
ছড়িয়ে পড়ে কামনার উষ্ণতা।
তোমার চোখ বারবার
আমাকে কাছে ডাকে।

আমি দেখি—
আমার অস্তিত্বের অবশিষ্টটুকু
তোমার শরীরে যেন আশ্রয় খোঁজে।
তুমিও দুহাত বাড়িয়ে
আমাকে খুঁজে পেতে চাও;
আমার আকুলতা তখন
নিঃস্ব, নিরুপায়—
তবু তোমারই কাছে সমর্পিত।

যখন একাত্ম হয়ে
তোমাকে বুকে জড়িয়ে ধরি,
তোমার প্রতিটি শব্দ
আমাকে মনে করিয়ে দেয়—
তোমাকে ভালোবাসি বলেই
আজও আমি এখানে দাঁড়িয়ে আছি।

তোমার শেষ কথাগুলোই
আমাকে শিখিয়েছে
কীভাবে তোমাকে আঁকড়ে ধরতে হয়,
কীভাবে হারানোর ভয় পেরিয়ে
ভালোবাসার কাছে ফিরে আসতে হয়।

তোমার বিশ্বাস
আমাকে ভালোবাসতে শিখিয়েছে।
এই অবশেষের শেষ বেলায়
কত প্রতিশ্রুতি,
কত ওয়াদা,
কত কসম কেটে
তুমি আমার কাছে এসেছো!

তবু কেন এই অনিশ্চয়তা,
ভরসার অস্তিত্বহীন গন্তব্যে
কেন এত দ্বিধা, এত অপেক্ষা?

না, তোমার বিশ্বাস,
তোমার অপেক্ষা—
কোনোটাই আমি অস্বীকার করি না।
তোমার কাছে দেওয়া প্রতিশ্রুতির
দায় আজও আমার বুকে বাঁধা।

তোমার জন্যই আমি,
তোমার বিশ্বাসের কাছে
আজও প্রতিশ্রুতিবদ্ধ।
______________________________________________

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো. ফয়সাল

মো. ফয়সাল

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

কবিতা—তোমার জন্য আমি —শাহ্ আলম

প্রকাশের সময় : ১২:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তোমার জন্য আমি
শাহ্ আলম

তুমি বিশ্বাস করো,
তোমাকে ছাড়া একদিনও
বাঁচতে ইচ্ছে করে না—
কেন, জানি না।

তোমার এত কাছে থেকেও
কেন যেন মনে হয়,
তুমি অনেক দূরে,
কোথাও লুকিয়ে আছো।

জানো, গতকাল বেলা শেষে
সময়ের অপেক্ষা থমকে দাঁড়িয়েছিল,
বিশ্বাসের সুগন্ধ ছড়িয়ে ছিল
আমার চারপাশে।
মনে হয়েছিল, তুমি আসবে—
সেজেগুজে, কপালে লাল টুকটুকে টিপ,
শরীরে লাল শাড়ি,
হাতে রেশমি কাচের চুড়ি,
বাহারি রঙের সাজে—
যেন সবার চেয়ে আলাদা,
শুধুই আমার জন্য।

আমি একটু একটু করে
তোমাকে খুঁজে পাই—
দর্পণে প্রতিফলিত তোমার অবয়বে,
বুকের পাঁজরে জমে থাকা
অদৃশ্য উত্তাপের ভেতরে।
তোমার ঠোঁটের কোণে,
চিবুকের ভাঁজে ভাঁজে
ছড়িয়ে পড়ে কামনার উষ্ণতা।
তোমার চোখ বারবার
আমাকে কাছে ডাকে।

আমি দেখি—
আমার অস্তিত্বের অবশিষ্টটুকু
তোমার শরীরে যেন আশ্রয় খোঁজে।
তুমিও দুহাত বাড়িয়ে
আমাকে খুঁজে পেতে চাও;
আমার আকুলতা তখন
নিঃস্ব, নিরুপায়—
তবু তোমারই কাছে সমর্পিত।

যখন একাত্ম হয়ে
তোমাকে বুকে জড়িয়ে ধরি,
তোমার প্রতিটি শব্দ
আমাকে মনে করিয়ে দেয়—
তোমাকে ভালোবাসি বলেই
আজও আমি এখানে দাঁড়িয়ে আছি।

তোমার শেষ কথাগুলোই
আমাকে শিখিয়েছে
কীভাবে তোমাকে আঁকড়ে ধরতে হয়,
কীভাবে হারানোর ভয় পেরিয়ে
ভালোবাসার কাছে ফিরে আসতে হয়।

তোমার বিশ্বাস
আমাকে ভালোবাসতে শিখিয়েছে।
এই অবশেষের শেষ বেলায়
কত প্রতিশ্রুতি,
কত ওয়াদা,
কত কসম কেটে
তুমি আমার কাছে এসেছো!

তবু কেন এই অনিশ্চয়তা,
ভরসার অস্তিত্বহীন গন্তব্যে
কেন এত দ্বিধা, এত অপেক্ষা?

না, তোমার বিশ্বাস,
তোমার অপেক্ষা—
কোনোটাই আমি অস্বীকার করি না।
তোমার কাছে দেওয়া প্রতিশ্রুতির
দায় আজও আমার বুকে বাঁধা।

তোমার জন্যই আমি,
তোমার বিশ্বাসের কাছে
আজও প্রতিশ্রুতিবদ্ধ।
______________________________________________