কলারোয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা
- Update Time : ১১:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটি আয়োজিত ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠান ও নানা কর্মসূচি পালিত হয়। দিনের শুরুতে সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুরাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, মহিলা বিষয়ক কর্মকর্তার নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ প্রমুখ। এছাড়াও মৎস্য চাষীদের মধ্যে আলোচনা করেন আতিয়ার রহমান, রফিকুল ইসলাম ও শাহাবুদ্দিন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মধ্যে ৪জনের হাতে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।



















