০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজীপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

কে,এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২৪ Time View

সিরাজগঞ্জের কাজীপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাম প্রসাদ (৩৪) ও তাঁর মেয়ে কিরণ মালা (১০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর বাবা-মেয়ে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরের দিকে মেয়ে কিরণ মালা এবং বিকেলের দিকে বাবা রাম প্রসাদের মৃত্যু হয়।

নিহত রাম প্রসাদ তারাকান্দি গ্রামের সোনা প্রসাদের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন। তাঁর মেয়ে কিরণ মালা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাম প্রসাদের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী হাউসী রানীর বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য ছিল বলে জানা গেছে। পারিবারিক বিরোধের কারণে রাম প্রসাদ রাতে ঘরের ভেতরে না ঘুমিয়ে বারান্দায় ঘুমাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, রোববার দিবাগত রাতে বাবা-মেয়ে দুর্গাপূজার মণ্ডপে ছিলেন। পরে গভীর রাতে তাঁরা বাড়িতে ফিরে যান। এরপর সোমবার সকালে গ্যাসের ট্যাবলেট খাওয়ার ঘটনায় দুজন অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁরা কী কারণে এবং কী পরিস্থিতিতে ট্যাবলেট খেয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত বাবা-মেয়ের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজীপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

Update Time : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬