ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​কাতারে নিহত লিপনের পরিবারকে কাতার প্রবাসী বদরুল ইসলামের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা

​মৌলভীবাজার জেলা প্রতিনিধি (রাশেদ আহমদ)
​মৌলভীবাজার জেলা প্রতিনিধি (রাশেদ আহমদ)
  • প্রকাশের সময় : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 23

কাতারে বৈদ্যুতিক শর্টসার্কিটের দুর্ঘটনায় নিহত ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের লিপন মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি বদরুল ইসলাম। তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
​সোমবার (২৬ অক্টোবর) এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
​উল্লেখ্য, গত জুন মাসে কাতারে বৈদ্যুতিক শর্টসার্কিটের দুর্ঘটনায় লিপন মিয়া নিহত হন। সে সময় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এবার সংগঠনের সহ-সভাপতি বদরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিলেন।
​অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি জুবের খান, বড়লেখা শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বখস পাবেল, কামরুজ্জামান জুয়েল ও মো. আলী শোভন।
​নিহত লিপন মিয়ার পরিবারের পক্ষে আর্থিক সহায়তা গ্রহণ করেন তাঁর স্ত্রী আছিয়া বেগম, দুই মেয়ে, চাচা ওয়াজিদ আলী ও চাচাতো ভাই শাকিল আহমদ।
​প্রবাসে দুর্ঘটনায় স্বজন হারানো একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

​কাতারে নিহত লিপনের পরিবারকে কাতার প্রবাসী বদরুল ইসলামের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা

প্রকাশের সময় : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬