০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাসে পেলো দুই নতুন টিএইচও
রাশেদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধি:
- Update Time : ০৫:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪০ Time View

রাশেদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধি:
প্রায় দুই মাসের ব্যবধানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তন এসেছে শীর্ষ পদে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন দুজন নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)।
সর্বশেষ আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. উৎপল দাস। এটি এই উপজেলায় তাঁর কর্মজীবনের প্রথম কার্যদিবস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাঁর যোগদানের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসাসেবা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
Tag :




















