সাতক্ষীরায় শহর শিবিরের উদ্দোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা’ অনুষ্ঠিত
- Update Time : ১২:০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করতে তাৎক্ষণিক ‘A+ সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখা।
শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়।
শহর অফিস সম্পাদক আরিফ বিল্লাহ এর সঞ্চলনাই প্রোগ্রামে সভাপতিত্ব করেন শহর সেক্রেটারি নুরুন্নবি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে তাদেরকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে।
আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতেই এ তাৎক্ষণিক ‘A+ সংবর্ধনা’র আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের অর্জনকে উদযাপনের পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।



















