০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া-মৌলভীবাজার সড়ক অবরোধ: ডুলিপাড়া শ্রমিক শাখার শান্তিপূর্ণ ধর্মঘট পালিত

রাশেদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : ০৫:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রসুলপুর বাজার ডুলিপাড়া আঞ্চলিক শাখা ‘মৌলভীবাজার জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৪০৩)-এর উদ্যোগে আজ কুলাউড়া-মৌলভীবাজার সড়কে এক শান্তিপূর্ণ ধর্মঘট পালিত হয়েছে।
​ধর্মঘট চলাকালে শ্রমিক ও মালিকরা কুলাউড়া-মৌলভীবাজার প্রধান সড়কে একত্রিত হয়ে তাঁদের যৌক্তিক দাবি তুলে ধরেন। কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মালবাহী গাড়ি চলাচলে অবরোধ সৃষ্টি হলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল।
​ধর্মঘটে উপস্থিত চালক ও শ্রমিক নেতারা জানান, মৌলভীবাজারের বেরিরপার স্ট্যান্ডে তাঁরা দীর্ঘ দিন ধরে সুশৃঙ্খলভাবে গাড়ি পার্কিং করে যাতায়াত ও পণ্য পরিবহন সেবা দিয়ে আসছেন। কিন্তু কোনো ধরনের স্থায়ী বিকল্প ব্যবস্থা না করেই এই পুরনো স্ট্যান্ড উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও ক্ষোভের বিষয়।
​আন্দোলনকারীদের প্রধান প্রশ্ন—”যেখানে আমরা বছরের পর বছর ধরে নিয়ম মেনে এখানে গাড়ি পার্কিং করে আসছি, সেখানে আজ কোনো যৌক্তিক কারণ ছাড়াই কেন আমাদের উচ্ছেদ করা হবে?”
​বক্তারা অনতিবিলম্বে বেরিরপার স্ট্যান্ড উচ্ছেদ অভিযান বন্ধ করার এবং তাঁদের স্থায়ীভাবে অবস্থান নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুংকার দেন শ্রমিক নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়া-মৌলভীবাজার সড়ক অবরোধ: ডুলিপাড়া শ্রমিক শাখার শান্তিপূর্ণ ধর্মঘট পালিত

Update Time : ০৫:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬