১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক, খানসামা (দিনাজপুর):
দিনাজপুরের খানসামায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​হোসেনপুর দারুল হুদা সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র রোহান ইসলামের সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জম‌ঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোখতার হোসেন শেখ। বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়বাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জনাব মোসাদ্দেক হোসেন টুটুল।
​সভায় দ্বীনি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন:
​শায়েখ সোলায়মান বিন রফিকুল ইসলাম (সদস্য, জম‌ঈয়ত শুব্বানে আহলে হাদীস, দিনাজপুর জেলা শাখা)
​শায়েখ নাহিদ বিন বেলাল (সদস্য, জম‌ঈয়ত শুব্বানে আহলে হাদীস, দিনাজপুর জেলা শাখা)
​শায়েখ মুফতি আল আমিন শিবলী
​শায়েখ মোহাম্মদ মাসুম বিল্লাহ
​জম‌ঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ খানসামা উপজেলা শাখার সেক্রেটারি শায়েখ মোহাম্মদ মাযহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬