যশোরে সেক্রেড হার্ট স্কুলে ফুটবলের উৎসব! প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- Update Time : ০১:১৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

শাহিনুর ইসলাম: বিশেষ প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষা বান্ধব সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক্সট্রা কারিকুলামের ওপর গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভষা শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে। শুক্রবার যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিদ্যালয়ের একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ক্ষেত্রে জিডিপির মোট ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীত কোন সময় শিক্ষা ক্ষেত্রে এমন বরাদ্দ দেওয়া হয় নি। আগামীতে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে, পর্যায়ক্রমে ৫ শতাংশ করা হবে। এ ক্ষেত্রে কোন কার্পন্য করবো না, যাতে করে যাদের চোখে আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশটাকে গড়তে চাই। তারা যেন নিজেদেরকে যোগ্য করে গড়তে পারে। তারা যেন বিশ্বের অন্য কোন দেশের সাথে প্রতিযোগিতার মাধ্যমে দেশকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারে। সেভাবেই আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে চাই। প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সাইন্স ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরির সমৃদ্ধ করার কথা বলেন। এ ক্ষেত্রে তিনি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সহযোগিতা করার ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্রড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগর প্রমুখ।



















