জাতীয় আইন কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি।
- Update Time : ০১:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

মোঃ হাসান আলী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় মগবাজার জাতীয়(ন্যাশনাল ল’কলেজ) আইন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের পথিকৃৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড এভালুয়েশন দপ্তরের নির্দেশনায় আজ রাজধানী মগবাজারে অবস্থিত জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট, ২০২৬) বিকালে কলেজ এর আশেপাশের এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগে ও অনুমোদনক্রমে কলেজের হিতৈষী সদস্যের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ২০২৫-২৬ সেশনের ১ম পর্বের ক্লাস নিতে আসা কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ২০২৫-২৬ সেশনের ১ম পর্বের শিক্ষার্থীরা।
উপস্থিত শিক্ষকবৃন্দরা বলেন, “সুন্দর বাংলাদেশ গড়তে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজকের এই চারা রোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য একটি অঙ্গীকার।”
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে চারা রোপণ করেন এবং একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



















