ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে ২২ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে সবক প্রদান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নেওয়ার দাবি

admin
  • প্রকাশের সময় : ১২:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 10

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২২ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর ঘোনাপাড়া সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসি ডাঃ হাঃ মাঃ মশিউর ইসলাম। তিনি ২২ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে তাদের সবক প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফএস মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন এমসি মোঃ শারাফাত হোসেন। এ সময় কেন্দ্রের শিক্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলাম, হাফেজ মাওলানা মুন্না আজাদ ও হাফেজ মাওলানা মাহমুদ ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ছাদিকুল ইসলাম।

সবক প্রদান শেষে মাওলানা মোঃ শামসুল আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম শিশুদের ধর্মীয় শিক্ষার ভিত্তি তৈরির পাশাপাশি নৈতিক বিকাশেও সহায়তা করছে।

তারা আরও বলেন, জনকল্যাণমূলক এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে একে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে শিক্ষা কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

পার্বতীপুরে ২২ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে সবক প্রদান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নেওয়ার দাবি

প্রকাশের সময় : ১২:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬