ভ্রাম্যমান আদালতে টিলা কাটায় জরিমানা ৬০ হাজার, আটক ২ মিনি ট্রাক
- প্রকাশের সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 11

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুটি মিনি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১টা থেকে রাত ৩টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার নানুপুর ইউনিয়নে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে নানুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুমতি ছাড়া টিলা শ্রেণির জমি কাটার অপরাধে দুটি মিনি ট্রাক আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন
পরিবেশ ও পাহাড়-টিলা রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



















