০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, যশোর বনাম চৌগাছা ১-১ গোলে ড্র!

Reporter Name
  • Update Time : ০১:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

শাহীন ইসলামঃ বিশেষ প্রতিনিধি ॥
যশোরের চৌগাছায় প্রীতি ফুটবল
ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহি সরকারী
শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচে অংশ নেয়
যশোর সদর উপজেলা ফুটবল একাদশ ও চৌগাছা ফুটবল একাডেমী।
খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর
ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সভাপতি ও
সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার। এ সময় ক্রীড়া ব্যক্তিত্ব এমএ
মান্নান, মঈন উদ্দিন মঈন, বিএম আইনাল হোসেন, আব্দার রহমান,
আজগার আলী, আকুল হোসেন, মফিজুর রহমান, সুভাষ চন্দ্র,
চৌগাছা ফুটবল একাডেমীর কোচ আনোয়ার হোসেন, আবেদুর
রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলার শুরুতেই আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে উভয় দল খেলতে থাকেন
কিন্তু বিরতীর বাঁশি বাজা পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই চৌগাছা একাডেমির জালে বল জড়িয়ে
১-০ তে এগিয়ে যায় যশোর সদর ফুটবল একাদশ। এরপর উভয় দলই খেলার
গতি বাড়িয়ে দেয় এবং গোল পেতে মরিয়া হয়ে উঠে। খেলার শেষ
বাঁশি বাজার ৫ মিনিট আগে চৌগাছা ফুটবল একাডেমী দুর্দন্ত এক গোল করে খেলায় সমতা আনে। পরবর্তীতে কোন দলই আর গোলের দেখা পাইনি। ফলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়েন উভয় দলের খেলোয়াড়। প্রীতি এই ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মমিনুর রহমান মমিন।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌগাছায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, যশোর বনাম চৌগাছা ১-১ গোলে ড্র!

Update Time : ০১:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬