শিরোনামঃ
উজিরপুরা শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে সাড়ম্বরে ও শৃঙ্খলার সাথে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 21

উজিরপুরা শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দমুখর পরিবেশ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে ধন-ধান্য ও ঐশ্বর্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠান চলাকালে মন্দির কমিটির শ্রদ্ধেয় সভাপতি বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে পূজার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ভক্তবৃন্দ ও আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের মাঝে শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
উৎসব সুষ্ঠু ও শান্তিময় পরিবেশে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তামূলক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যার ফলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পেরেছেন।
Tag :



















