০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খোকন মোল্লা গ্রেপ্তার।

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১১:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View

সিরাজগঞ্জের তাড়াশ থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৫০ পিস ইয়াবাসহ মোঃ মামুন ওরফে খোকন মোল্লা (৪১) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার খুটিগাছা এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন হিসেবে খোকন মোল্লাকে থামায়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে অবৈধ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।

তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের এই চিরুনি অভিযান ও নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

তাড়াশে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খোকন মোল্লা গ্রেপ্তার।

Update Time : ১১:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬