ঈদগাঁওয়ে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন ১২ সেপ্টেম্বর ২০২৬ থ্রি.
- Update Time : ০১:০০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View
ইউসুফ চৌধুরী বিল্লু কক্সবাজার জেলা, প্রতিনিধি
কক্সবাজারের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর অংশ হিসেবে আজ শনিবারে
ঈদগাঁও উপজেলায়, ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সারাদেশের ন্যায় ঈদগাঁও উপজেলায় ও এ কর্মসূচির উদ্বোধন হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের, মাধ্যমে- এক যোগে এ অভিযানের উদ্বোধন করেন।
আজ ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের, জনপ্রতিনিধিগণ, শিক্ষকমন্ডলি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়। উদ্বোধন শেষে ঈদগাঁও বাজার এলাকা ও বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল জনসাধারণকে বাড়ির আঙ্গিনা, ড্রেন ও নালা, জলাশয়, হাসপাতাল, সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, সকল মসজিদ ও মন্দির এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য “ডেঙ্গু ও আবর্জনামুক্ত” ঈদগাঁও উপজেলা গঠনের লক্ষ্যে এ অভিযান আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাসব্যাপী চলবে।
প্রতি সপ্তাহে ১দিন প্রতি শনিবার এপরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বসাধারণকে এ অভিযানে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।



















