০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ১২:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা দিবস ও তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করা হয়।
এ ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা দিবস পালন এবং তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে মশা নিধনে ফগারিং কার্যক্রমও পরিচালিত হয়। এ পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ তিন মাসব্যাপী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভার্চুয়াল সভা ও প‌রিচ্ছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, দিঘলিয়া উপজেলা স্থল ও নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আঃ আজিজ, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, বাংলাদেশ কাব স্কাউটস দিঘলিয়া উপজেলা কমিশনা ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ মোঃ ইসরাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের বিএনসিসি টিম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস টিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার প্রিন্ট ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দিঘলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Update Time : ১২:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬