তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ
- Update Time : ১২:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় সম্প্রতি মহান্দী-কাটবুনিয়া ২ কিলোমিটার সড়কের পাকা করণের কাজ আরম্ভ হয়েছে। কিন্তু স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে নকশা পরিবর্তন করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুসারে, ২০০ বছরের পুরাতন ও মজবুত সড়কটি খালের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নতুন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় শাহিনুর সরদার ও মোঃ আক্তার হোসেন জানান, মূল সিডিউল অনুযায়ী পুরাতন ঐতিহ্যবাহী সড়ক বরাবরই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কোনোভাবেই খালের ভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ পাড় দিয়ে পিচ ঢালাই রাস্তা করা যাবে না। এতে সামান্য বর্ষাতেই সড়কটি খালে বিলীন হয়ে যাবে। সেই সাথে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে।
তারা আরও জানান,মান্নান মোড়লের মৎস্য ঘের থেকে বাটুলতলা কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটি পুরাতন অবস্থান ধরে নির্মাণ করা হোক।
শত বছরের ঐতিহ্যবাহী শক্ত রাস্তা কেটে কেন খালের পাড় দিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা তৈরি করা হচ্ছে, তার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ জবাবদিহিতা প্রয়োজন। জনগণের ভোগান্তি সৃষ্টিকারী এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।




















