০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগরবাসীর দুর্ভোগ কমাতে ময়মনসিংহ ২০নং ওয়ার্ডে ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু

Reporter Name
  • Update Time : ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ Time View

​ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু হয়েছে।
​সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর কেওয়াটখালী-মাসকান্দা বাসস্ট্যান্ডের পেছনের গলি সংলগ্ন আগড়াকান্দা এলাকায় এই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। এলাকাটির পুরাতন ড্রেন পরিষ্কারের পাশাপাশি সার্বিক সংস্কারকাজ বাস্তবায়নে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
​কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে জলজট নিরসন এবং নগরবাসীর নাগরিক সেবার মান উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সিটি এলাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ও জনভোগান্তি কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নগরবাসীর দুর্ভোগ কমাতে ময়মনসিংহ ২০নং ওয়ার্ডে ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু

Update Time : ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬