১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে এমপি রবিউল আউয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল)
- Update Time : ০৭:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলু-এর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নাগরপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সারটিয়াগাজী ও পাঁছ আড়রা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে সংসদ সদস্যের দ্রুগ আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সাহেবের ছোট ভাই মোঃ ছানোয়ার হোসেন সবুজ।
এছাড়াও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান মিয়া সহ স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag :




















