০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ভুয়া বিদ্যুৎ কর্মী সন্দেহে একজন আটক, পুলিশে সোপর্দ।

Reporter Name
  • Update Time : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে বাড়ি-বাড়ি গিয়ে টাকা উত্তোলনের সময় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে স্থানীয় জনতা।

জনতা কর্তৃক আটক ব্যক্তির নাম মোঃ রেজাউল(৩৫), পিতা নবিউদ্দিন, গ্রাম প্রসাদপুর, উপজেলা মান্দা, জেলা নওগাঁ।

উপজেলার চকমূলী গ্রামে পল্লী বিদ্যুতের সদস্য পরিচয় দিয়ে বিলের কাগজ দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে রেজাউল নামের ঐ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকা সহ পুরো পত্নীতলা উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল নিজেকে পল্লী বিদ্যুতের কর্মী দাবি করে ঐ গ্রামে বিদ্যুৎ বিল বাকেয়া আছে মর্মে বিলের কাগজ দেখিয়ে টাকা উত্তোলন করছিলো। সরকারি ছুটির দিন হওয়া এবং তার আচরণ অস্বাভাবিক মনে হলে এলাকার কয়েকজন যুবক তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে এলোমেলো কথা বলে এবং এতে করে সন্দেহ আরো প্রবল হয়। বিষয়টি স্থানীয় যুবকদের সন্দেহপ্রবনতা আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে স্থানীয় যুবকরা ভুয়া এই বিদ্যুৎ কর্মীকে আটক করে এবং সংশ্লিষ্ট পত্নীতলা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

তবে রেজাউল সত্যিই পল্লীবিদ্যুতের সদস্য কি না এবং তিনি বৈধভাবে টাকা সংগ্রহ করছিলেন কিনা! নাকি প্রতারণার উদ্দেশ্যে টাকা নিচ্ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত পুলিশের কাছে জানতে চাওয়া হলে তাঁরা জানিয়েছেন, যাচাই-বাছাই ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে এবং অনুমান নির্ভর কাউকে দোষী সাব্যস্ত করা যায়না। তদন্ত শেষে সে দোষী হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় ভুয়া বিদ্যুৎ কর্মী সন্দেহে একজন আটক, পুলিশে সোপর্দ।

Update Time : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬