পার্টনারকে ঠকিয়ে ক্যাবল ব্যবসা আত্মসাৎ,নওগাঁয় পরোয়ানাভুক্ত আসামি মালেক গ্রেফতার।
- Update Time : ০২:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার টাকা আত্মসাৎ ও অংশীদারকে প্রতারিত করার অভিযোগে মোঃ আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাকে নওগাঁ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত মালেক উপজেলার কসাইপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, কসাইপাড়া এলাকার মোঃ আব্দুল মালেক এবং একই এলাকার ইউনুস আলী দীর্ঘদিন ধরে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে স্থানীয় ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসাটি লাভজনক হয়ে উঠলে গত কয়েক বছর ধরে মালেক প্রতারণার আশ্রয় নেন।
একপর্যায়ে তিনি তার ব্যবসায়ী অংশীদার ইউনুসকে লভ্যাংশ ও মূলধন থেকে বঞ্চিত করে এককভাবে সম্পূর্ণ ব্যবসা আত্মসাতের চেষ্টা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইউনুস আলী পরবর্তীতে মালেকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত মালেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গতকাল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।




















