০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান
Reporter Name
- Update Time : ০৯:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৩৫ Time View

জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রীজ সড়কের উভয় পার্শ্বে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড অপসারণে ৫ম দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
রবিবার (০৪ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৫:১৫ ঘটিকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে রাজউকের অনুমোদনবিহীন মোট ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি টিম উপস্থিত ছিলেন।
সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
Tag :




















