০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফটিকছড়িতে কাঠভর্তি জীপ গাড়ি আটক, জব্দ ৫৫.৮৫ ঘনফুট কাঠ

রিপোর্টার মোঃ নুরুল আবছার নূরী
  • Update Time : ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১৫ Time View

কে
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অবৈধ কাঠ ও জ্বালানিসহ একটি জীপ গাড়ি আটক করেছে বন বিভাগ। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সার্বিক সহযোগিতায় উপজেলার সর্তা বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​বন বিভাগ সূত্রে জানা যায়, আটককৃত জীপ গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ভ-৭০৬৭। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ইউক্যালিপ্টাস গাছের ৭টি টুকরা (যার পরিমাণ ৪৫ দশমিক ৮৫ ঘনফুট) এবং ১০ ঘনফুট জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা মোট কাঠের পরিমাণ ৫৫ দশমিক ৮৫ ঘনফুট।
​অভিযানের বিষয়ে সর্তা বিট কর্মকর্তা আলাউদ্দিন জানান, “জব্দ করা জীপ গাড়ি ও উদ্ধারকৃত কাঠ বর্তমানে হাটহাজারী চেক স্টেশনে রাখা হয়েছে। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

​ফটিকছড়িতে কাঠভর্তি জীপ গাড়ি আটক, জব্দ ৫৫.৮৫ ঘনফুট কাঠ

Update Time : ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬