০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় পরিবারসহ ডেঙ্গু আক্রান্ত নেতা, দেখতে গেলেন মহানগরী নেতৃবৃন্দ

আব্দুর রহিম ঢাকা উত্তর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View

​ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য আমীন আহমেদ মাস্তান এবং তার পুরো পরিবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে অসুস্থ নেতাকর্মী ও তার পরিবারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাদের দেখতে বাসায় গেছেন মহানগরীর নেতৃবৃন্দ।
​জানা গেছে, গত ৫ দিন ধরে আমীন আহমেদ মাস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। এর মধ্যেই তার স্ত্রী এবং তিন মেয়েরও ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে একই পরিবারের এই পাঁচজন সদস্যই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
​আজ অসুস্থ পরিবারের সদস্যদের সরাসরি দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে আমীন আহমেদ মাস্তানের বাসায় উপস্থিত হন মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মো. মাহবুবুর রহমান।
​পরিদর্শনকালে নেতৃবৃন্দ আক্রান্তদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার নিবিড় খোঁজ নেন। একই সাথে মহান আল্লাহর দরবারে পুরো পরিবারের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ফতুল্লায় পরিবারসহ ডেঙ্গু আক্রান্ত নেতা, দেখতে গেলেন মহানগরী নেতৃবৃন্দ

Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬