০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : ০৩:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রখ্যাত নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে উভয়পক্ষ নিপ্পন ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রম, কুষ্ঠরোগ চিকিৎসা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
​এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের কল্যাণে নিপ্পন ফাউন্ডেশনকে আরও বেশি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
​বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যতে মানবিক ও সামাজিক খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
আব্দুর রহিম ঢাকা উত্তর জেলা প্রতিনিধি

Tag :

Please Share This Post in Your Social Media

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৩:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬