০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, চালক ও হেলপার আহত

রিপোর্টার রাশেদ আহমদ
  • Update Time : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View

​সিলেট:মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাশেদ আহমদ
সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের রেঙ্গা হাজীগঞ্জ এলাকার ‘কিংডম পার্টি সেন্টার’-এর সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির মালবাহী ট্রাকটি ফেঞ্চুগঞ্জের দিকে যাওয়ার পথে রেঙ্গা হাজীগঞ্জ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরবর্তীতে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
​সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে।
​দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, চালক ও হেলপার আহত

Update Time : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬