০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও যৌন উত্তেজক সিরাপসহ আটক ১

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও দেশীয় যৌন উত্তেজক সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করেছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ৭০০ টাকা।
​শনিবার (১৯ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এ দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকসহ ৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বাংলাদেশী অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
​বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তাদের এমন পেশাদার অভিযান ও নজরদারি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও যৌন উত্তেজক সিরাপসহ আটক ১

Update Time : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬