০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৪:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View

সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাড়াশ থানা কম্পাউন্ড মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, সেচ্ছাসেবক টিম গঠন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অসাম্প্রদায়িক ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং পূজামণ্ডপ কমিটির কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬