ফুলবাড়ীতে ৪৪ হাজার ৫০০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দদাইনুর বিওপির অভিযানে ২৯৭ বোতল সিরাপ উদ্ধার
- Update Time : ০২:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৭ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।
২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪,৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করতে ধারাবাহিকভাবে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।প্রকাশকঃ দৈনিক জনতার খবর
বিশেষ প্রতিবেদকঃ মোঃ মশিউর ইসলাম
তারিখঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬
মোবাইল ০১৭৭৪৭০০৪৬০




















