০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে অসহায় মানুষের মাঝে গবাদিপশু ও খাদ্যসামগ্রী বিতরণ

আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল):
  • Update Time : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View

মানিকগঞ্জের দৌলতপুরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে গবাদিপশু এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
​দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর-দৌলতপুর-শিবালয় আসনের সাবেক সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী।
​এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপুসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে এবং মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে স্থানীয় সুবিধাবঞ্চিতদের হাতে গবাদিপশু ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

দৌলতপুরে অসহায় মানুষের মাঝে গবাদিপশু ও খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬