রাজনগরে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩
- Update Time : ০৭:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ Time View

মৌলভীবাজারের রাজনগরে একটি দ্রুগতির প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এই সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে, মৌলভীবাজার-রাজনগর প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মৌলভীবাজারগামী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে দুটি যানই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া যান দুটো থেকে চালক ও যাত্রীসহ আহত তিনজনকে উদ্ধার করেন।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এই সড়কে প্রায়ই দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।



















