মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক
- Update Time : ১০:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত বীরদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথি জনাব মোঃ ইলিয়াস মোল্লা তাঁর বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমেই অর্জিত হয়েছে আজকের এই নতুন বাংলাদেশ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জনাব শাহাবুদ্দিন আহমেদ সতেজ বলেন, “ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে রাজপথে বুক পেতে দিয়েছিল, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।
আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

















