মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- Update Time : ১০:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি জনাব শাহাবুদ্দীন আহমেদ সতেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রাকিবুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিতি:
জনাব আব্দুল আলিম মানিক – সাধারণ সম্পাদক, মধুখালী উপজেলা বিএনপি
জনাব হায়দার আলী মোল্লা – সভাপতি, পৌর বিএনপি
জনাব ইয়াসিন বিশ্বাস – সাধারণ সম্পাদক, মধুখালী পৌর বিএনপি
জনাব গোলাম মোস্তফা বাকি – সিনিয়র সহ-সভাপতি, মধুখালী উপজেলা বিএনপি
জনাব কনক হাসান মাসুদ – সহ-সভাপতি, উপজেলা বিএনপি
মোঃ কামরুজ্জামান মিন্টু – সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
মোঃ জাহাঙ্গীর হোসেন – দপ্তর সম্পাদক, উপজেলা বিএনপি
জনাব মেহেদী হাসান মন্নু – আহ্বায়ক, কৃষক দল, মধুখালী উপজেলা
জহিরুল ইসলাম লিটন – সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল, মধুখালী উপজেলা
মোঃ তানভির ইসলাম শিমুল – সদস্য সচিব, কৃষক দল, মধুখালী উপজেলা শাখা
কামাল মাস্টার – সভাপতি, কামারখালী ইউনিয়ন বিএনপি
গুরুত্বপূর্ণ বক্তব্য:
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:
মিজানুর রহমান কালা – আহ্বায়ক, পৌর যুবদল, মধুখালী
মোঃ সোহেল রানা – যুগ্ম আহ্বায়ক, যুবদল, মধুখালী পৌর শাখা
উমর ফারুক – আহ্বায়ক, ছাত্রদল, মধুখালী উপজেলা
রজব বিশ্বাস – আহ্বায়ক, পৌর ছাত্রদল
রেদোয়ান আবেদীন – সদস্য সচিব, পৌর ছাত্রদল
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে একটি বিশাল র্যালি মধুখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

















