০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ফার্মেসি ব্যবসায়ীকে পিটিয়ে আহত, টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

রিপোর্টার জয়নাল আবদিন
  • Update Time : ০৯:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View

মাটিরাঙ্গা প্রতিনিধি:জয়নাল আবদিন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে মোঃ রাজু মিয়া (৩৬) নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে রাস্তা অবরোধ করে লাঠি দিয়ে মারধর করে আহত এবং তার কাছ থেকে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার ভগ্নিপতি আবুল কালাম (৪৯) ও তার ভাই মনির হোসেনের বিরুদ্ধে।

গতরাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে বাজারে নিজ ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে গৌমতি এলাকার মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাজু মিয়ার অভিযোগ, তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আবুল কালাম ও মনির হোসেন রাস্তায় বাঁশ ফেলে তার গতিরোধ করেন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আহত করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন আহত রাজু মিয়াকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করেন।

আহত রাজু মিয়া (৩৬), পিতা—মজিদ ডাক্তার, গ্রাম—শান্তিপুর বাজারপাড়া, পোস্ট—গৌমতি, থানা—মাটিরাঙ্গা, জেলা—খাগড়াছড়ি।

অভিযুক্ত আবুল কালাম (৪৯), পিতা—বশির মিয়া, গ্রাম—মিস্ত্রিপাড়া, পোস্ট—গৌমতি, থানা—মাটিরাঙ্গা, জেলা—খাগড়াছড়ি। অপর অভিযুক্ত মনির হোসেন তার ভাই বলে জানা গেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মাটিরাঙ্গায় ফার্মেসি ব্যবসায়ীকে পিটিয়ে আহত, টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

Update Time : ০৯:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬