১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে কাজিপুরে ইউএনও’র নেতৃত্বে ক্রাশ প্রোগ্রাম: স্কাউটদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর প্রতিনিধি:
  • Update Time : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View

​মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ক্রমশ বেড়ে চলা ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহায়তায় এ অভিযান চালানো হয়।
​অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন। এ সময় প্রশাসন ও স্কাউট সদস্যরা যৌথভাবে পুরো উপজেলা চত্বরের ঝোপঝাড়, জমে থাকা পানি ও নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। কেবল সরকারি উদ্যোগেই এটি সম্ভব নয়; তাই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু প্রতিরোধে কাজিপুরে ইউএনও’র নেতৃত্বে ক্রাশ প্রোগ্রাম: স্কাউটদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

Update Time : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬