০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় নদীতে ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি
  • Update Time : ০২:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View

মোংলায় নদীর প্রতি ভালোবাসা জানাতে নদীতে ফুল ছিটিয়ে এবং প্রতীকী কাগজের রঙিন নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন করেছে শিশুরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোংলার নারিকেলতলা নদীর পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উত্তরণ ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে কর্মসূচিতে আলোচনা সভা, র‍্যালী মানববন্ধন, নদী ও জেলে জীবন সুরক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, নদীতে গণগোসল, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিল ‘বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে পানি বাঁচবে, পানি বাঁচলে জীবন বাঁচবে’।

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। বক্তব্য দেন উত্তরণের ফিসনেট প্রকল্পের খুলনা অঞ্চলের এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল ও আব্দুর রশিদ হাওলাদার, উত্তরণের মনিটরিং অফিসার মো. আনোয়ার হোসেন, মোংলা এরিয়া ম্যানেজার মো. মোখলেছুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবনের সোহেল রানা ও মোহাম্মদ শাহীন খলিফা।

এর আগে সকাল সাড়ে ৯টায় নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে শিশুরা নদীতে ফুল ছিটিয়ে ও রঙিন কাগজের নৌকা ভাসিয়ে নদীর প্রতি ভালোবাসা প্রকাশ করে।

সবশেষে মোংলা নদীতে গণগোসল, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত করা হয়। #

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় নদীতে ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

Update Time : ০২:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬