ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

admin
  • প্রকাশের সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 81

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়া এবং অন্যের নাম-প্যাড ব্যবহার করে প্রতারণার অপরাধে মো. মনোয়ারুল ইসলাম (৪২) নামে এক আয়ুর্বেদিক ডাক্তারকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ আফরোজ। দণ্ডপ্রাপ্ত মনোয়ারুল খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অন্য ডাক্তারের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দিতেন। সম্প্রতি তার চিকিৎসায় এক রোগী অসুস্থ হয়ে পড়লে অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তদন্তে তার কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি।

জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬