রায়গঞ্জের নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে প্রফেসর শায়খ ড. মুহাম্মাদ আব্দুস সামাদ
- Update Time : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৫ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগুন শুধু কিছু দোকান পুড়িয়ে দেয় না—পুড়িয়ে দেয় মানুষের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন, অক্লান্ত পরিশ্রম আর জীবিকার একমাত্র অবলম্বন। সম্প্রতি নিমগাছি বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট ও অসহায়ত্ব পুরো এলাকার মানুষকে গভীরভাবে ব্যথিত করেছে।
এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং সমবেদনা জানাতে নিমগাছি বাজার সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মুহাম্মাদ আব্দুস সামাদ। সফরকালে আল্লাহ তাআলা তাঁকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর তাওফীক দান করেন।
তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান ঘুরে দেখেন এবং ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। তাদের সার্বিক দুর্দশা ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ মহান মাবুদের দরবারে ক্ষতিগ্রস্তদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে দেয়া এবং কল্যাণের জন্য খাস দুয়া করেন। একইসাথে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, এই কঠিন সময়ে তিনি এবং তাঁর সংগঠন সবসময় তাদের পাশে থাকবে এবং সাধ্যমতো সহযোগিতা চালিয়ে যাবে।
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। আজ যারা সর্বস্ব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন, এই দুঃসময়ে আমাদের সম্মিলিত সহমর্মিতা ও সহযোগিতাই হতে পারে তাদের মূল শক্তি।
আল্লাহ তাআলা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীকে এই বিশাল ক্ষতিতে ধৈর্য ধারণের তাওফিক দিন, তাদের ক্ষতি পুষিয়ে দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফীক দান করুন। আমিন।




















