রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আব্দুল কাইয়ুম ডাবলু
- Update Time : ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি
আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থানীয় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সমর্থন এবং দোয়া প্রত্যাশা করছেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ডাবলু।
ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, পরোপকারী, বিনয়ী ও কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত আব্দুল কাইয়ুম ডাবলু দীর্ঘদিন ধরে ধানের শীষের রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিপদে-আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ানোয় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে একজন ‘জনগণের বন্ধু’ হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, যুবক ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন তিনি বিভিন্ন গ্রামে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন।
নিজের প্রার্থিতা ও রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ করে আব্দুল কাইয়ুম ডাবলু বলেন, “আমি আজীবন অবহেলিত ও মেহনতী মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতেই এই নির্বাচনে প্রার্থী হতে চাই। সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হতে পারলে রায়গঞ্জের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও মানবিক অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখব।”
এ সময় তিনি রায়গঞ্জ উপজেলাবাসীসহ রাজনৈতিক ও সামাজিক সর্বস্তরের মানুষের নিকট দোয়া, আন্তরিক সহযোগিতা এবং সমর্থন প্রার্থনা করেন।



















