ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের অধিকার রক্ষা ও নৈরাজ্য প্রতিরোধে ভবানীপুরে বিএনপির অবস্থান

Dauler Hossen
  • প্রকাশের সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 22

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বাজারে সাধারণ শ্রমিকদের অধিকার রক্ষা, শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জয়নাল আবেদীন রিজভী বলেন, “সাধারণ শ্রমিকদের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র, শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টি এবং নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কেউ যেন শিল্পকারখানা ধ্বংস কিংবা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শিল্পকারখানার সুরক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন মাস্টার, আযাহার মন্ডল,সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ দেলোয়ার হোসেন

মোঃ দেলোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শ্রমিকদের অধিকার রক্ষা ও নৈরাজ্য প্রতিরোধে ভবানীপুরে বিএনপির অবস্থান

প্রকাশের সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬