শিরোনামঃ
কাজিপুর উপজেলা মডেল মসজিদে শিশু কিশোর ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 22

কিছু কাজ হৃদয়ের প্রশান্তি লাভ করে। গতকাল কাজিপুর উপজেলা মডেল মসজিদ এ ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবং বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সাথে মতবিনিময়ে শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ উপহার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সেলিম রেজা এমপি ও সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ,শিক্ষক ও শিক্ষার্থীরা।
#কাজিপুর
#সিরাজগঞ্জ
#মডেল_মসজিদ
#ইসলামিক_সাংস্কৃতিক_প্রতিযোগিতা
Tag :

























