০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাসুল (সা.)-এর আদর্শেই নিহিত মানবজাতির প্রকৃত শান্তি ও মুক্তি: সেলিম উদ্দিন

রিপোর্টার আব্দুর রহিম
  • Update Time : ০৪:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

​তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যোগে উত্তর বেগুনবাড়ি সিদ্দিক মাস্টারের ঢাল মসজিদে এক ঐতিহাসিক সিরাতুন্নবি (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশনা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি, ন্যায় ও কল্যাণের পথ।”
​আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-এর ন্যায়নীতি, সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে, রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে অগ্রণী ভূমিকা রাখার জোরালো আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

রাসুল (সা.)-এর আদর্শেই নিহিত মানবজাতির প্রকৃত শান্তি ও মুক্তি: সেলিম উদ্দিন

Update Time : ০৪:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬